Share this article

CLOSE

অনুব্রতের ফোনকাণ্ডের তদন্তে ‘নাক গলানো হচ্ছে’! জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে বীরভূমের পুলিশ সুপার

পাবলিশড: ০৮ জুলাই ২০২৫ ১২:৫১
Share

মামলার তদন্তে নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) আমনদীপ। তাঁর বক্তব্য, একটি মামলায় তদন্ত চলাকালীন নাক গলাচ্ছে মহিলা কমিশন। আগামী ১৪ জুলাই তাঁকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়ে মামলার কেস ডায়েরি নিয়ে যেতে বলা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার পুলিশ সুপারের আইনজীবী এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন